Web Analytics

বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারে উপস্থিতি বাড়ানোর উদ্যোগে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। গত রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা কার্যালয়টি চীনা বিনিয়োগকারীদের স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, প্রয়োজনীয় পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সহায়তা পাবেন বিনিয়োগকারীরা।

ইনভেস্ট বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ হিসেবে চীনে কার্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। বিনিয়োগ উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণে প্রথম বিদেশি কার্যালয়ের জন্য গুয়াংজুকে বেছে নেওয়া হয়েছে। উভয় দেশের ব্যবসায়িক পরিবেশে অভিজ্ঞ চীনা পেশাজীবীদেরও কার্যালয়টিতে যুক্ত করা হয়েছে।

কার্যালয়টির চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট ইয়াং ওয়েনচুয়াং বিনিয়োগকারী যোগাযোগ ও সহায়তার দায়িত্বে আছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জরিপে ২০২৫ সালে চীন বাংলাদেশের নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল। ওই বছর দেশটি থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নিট এফডিআই আসে, যা মোটের ১৮ দশমিক ১৩ শতাংশ।

15 Nov 26 1NOJOR.COM

চীনা বিনিয়োগ সহায়তায় গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।