Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, এখন নগদ অর্থের পরিবর্তে বিভিন্ন কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ যেখানে একটি স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিক সেবা দিচ্ছে, সেখানে বাংলাদেশের একটি দল আলাদা আলাদা কার্ডের প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তার অভিযোগ, এসব কৌশল দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র। তিনি আরও বলেন, এখন বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু দেখতে পায় এবং তারা আর সহজে প্রতারিত হবে না।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ আরও জানান, তাদের এগারো দলীয় ঐক্য জোট বেকার ভাতা দিতে চায় না, বরং কর্মসংস্থান সৃষ্টি করে মানবসম্পদ গড়ে তুলতে চায়।

27 Jan 26 1NOJOR.COM

লক্ষ্মীপুরে কার্ডের প্রলোভনে ভোট কেনার অভিযোগ তুললেন এনসিপির আসিফ মাহমুদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।