Web Analytics

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম আহত হয়েছেন। রাত আনুমানিক ১০টার দিকে বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মামলার তদন্ত শেষে কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুফিয়ান জানান, আহত এসআই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

10 Jun 26 1NOJOR.COM

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ উপপরিদর্শক আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।