Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, ব্যাংক খাত থেকে লুট হওয়া অর্থের ঘাটতি পূরণ এবং খাতটি পুনর্গঠনে আগামী পাঁচ থেকে আট বছর প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। শনিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর প্রচারণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, কাজ শুরু করার সময় দেখা যায় ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ টাকা নেই, যা গত কয়েক বছরে লুট হয়েছে। আমানতকারীরা টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করছেন, যা বড় চ্যালেঞ্জ। আমানতকারীদের সমস্যা চিহ্নিতের উদ্যোগ নেওয়া হয়েছে; সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া সহজ করা হয়েছে এবং গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের সমস্যার সমাধান করা হয়েছে।

তিনি জানান, ঘাটতি পূরণ ও আমানতকারীদের টাকা ফেরাতে জাতীয় বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সরকারকে দেওয়া হবে। চলতি বছরে ঋণখেলাপিদের ঋণ পরিশোধে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে; এরপরও কেউ পরিশোধ না করলে আগামী বছর থেকে তাকে আইনের মুখোমুখি হতে হবে।

11 Oct 26 1NOJOR.COM

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানালেন গভর্নর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।