Web Analytics

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইওএম হাসপাতালের কাজ পরিদর্শনের সময় জেনারেটরে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামে ২৯ বছর বয়সী এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার ছিলেন এবং ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা ছিলেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফারহানা হক সকালে ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে পরিদর্শনে যান। অসাবধানতাবশত তার ওড়না জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। পরে তার মাথার চুলও জেনারেটরে আটকে গেলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান মজুমদার ঘটনাটি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

24 Aug 26 1NOJOR.COM

উখিয়ার ক্যাম্প হাসপাতালে জেনারেটরে ওড়না ও চুল জড়িয়ে আইওএম প্রকৌশলীর মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।