Web Analytics

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখতে চাপ দিচ্ছে, যা তিনি অন্যায্য বলে মনে করেন। তিনি মনে করেন, আরও বেশি দেশের রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা উচিত। এদিকে ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ও গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ভারতের প্রায় ৯০ শতাংশ তেল আমদানি নির্ভর, যার বড় অংশ উপসাগরীয় অঞ্চল থেকে আসে এবং হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা রয়েছে।

অজয় শ্রীবাস্তব জানান, গত বছর রাশিয়া থেকে ভারতের প্রায় ৩০ শতাংশ তেল আমদানি মার্কিন চাপের কারণে জটিলতায় পড়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজস্ব তেল রপ্তানি বাড়ালেও বৈশ্বিক চাহিদা পূরণের সক্ষমতা এখনো সীমিত। তার মতে, ভারতের উচিত রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি সমঝোতা করা এবং ওয়াশিংটনের চাপ উপেক্ষা করা।

অন্যদিকে সাংবাদিক ও বিশ্লেষক স্মিতা শর্মা মনে করেন, বর্তমান বাস্তবতায় ভারত প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতে পারবে না। তিনি বলেন, ভারত হয়তো রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে, তবে তা প্রকাশ্যে জোর দিয়ে তুলে ধরবে না এবং ধীরে ধীরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে বেশি ঝুঁকছে।

17 May 26 1NOJOR.COM

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে জ্বালানি আমদানিতে ভারসাম্য খুঁজছে ভারত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।