Web Analytics

পেন্টাগন মধ্যপ্রাচ্যে ইরান-সংক্রান্ত অভিযানের জন্য আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের হাতে মধ্যপ্রাচ্যে আরও সামরিক বিকল্প রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনুমোদন পেলে অতিরিক্ত সেনাদের সঙ্গে বিস্ফোরক ও সাঁজোয়া যানও পাঠানো হবে। তারা ইতিমধ্যে রওনা হওয়া ৫ হাজার মেরিন সেনা ও ৮২ এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের সঙ্গে যোগ দেবে।

এর আগে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের দাবি না মানলে দেশটি ‘সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নে’ পরিণত হবে। এসব দাবির মধ্যে রয়েছে হরমুজ প্রণালি খুলে দেওয়া ও পারমাণবিক কর্মসূচি বন্ধ করা। তিনি ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেন। অন্যদিকে, এক ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে তেহরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সক্রিয় করে লোহিত সাগরে জাহাজে হামলা চালাবে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, অতিরিক্ত সেনারা মধ্যপ্রাচ্যের কোন এলাকায় মোতায়েন হবে তা এখনো নির্দিষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে তারা ইরানের মূল ভূখণ্ড ও খার্গ দ্বীপের আশপাশে অবস্থান করবে।

27 Mar 26 1NOJOR.COM

ইরান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার মার্কিন সেনা পাঠানোর চিন্তা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।