Web Analytics

জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদ শরীফ ওসমান হাদীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদনের পর এই সিদ্ধান্ত দেয়। মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজন আসামি রয়েছেন, যারা সবাই পলাতক।

হাদী গত বছরের ১৮ জুন তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন। তিনি নিজেকে একজন শিক্ষক ও সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়কার ঘটনাবলি বর্ণনা করেন। জবানবন্দিতে তিনি আন্দোলন দমনে সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান তুলে ধরেন।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে বদরউদ্দিন ওমরের জবানবন্দি ট্রাইব্যুনাল-১ সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল। ট্রাইব্যুনাল-২ এ মামলাটি চলমান রয়েছে এবং সব আসামি এখনো পলাতক।

19 Feb 26 1NOJOR.COM

জুলাই হত্যাকাণ্ড মামলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ওসমান হাদীর জবানবন্দি গ্রহণ করেছে ট্রাইব্যুনাল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।