Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে চীন বা রাশিয়ার সহায়তা তাঁর প্রয়োজন নেই। ফক্স নিউজের সংবাদদাতা জ্যাকি হাইনরিখের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের কোনো সহায়তার প্রয়োজন নেই।” ট্রাম্পের দাবি, ইরানি কর্মকর্তারাও এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান।

ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরাজিত হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় কমে প্রায় ১২ থেকে ১৩ শতাংশে নেমেছে। তবে ১৫ নভেম্বর মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ইরানের হাতে আনুমানিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের “পূর্ণ নিয়ন্ত্রণ” রয়েছে। তাঁর মতে, গত এক সপ্তাহে এই জলপথ দিয়ে দেশটির ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি তেল পরিবহন করা হয়েছে। তিনি বলেন, চীন ও রাশিয়া সংঘাতে সামরিকভাবে জড়ানো থেকে বিরত রয়েছে এবং তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রেও তিনি তাদের সহায়তা চাইবেন না।

19 Nov 26 1NOJOR.COM

ইরান যুদ্ধ থামাতে চীন বা রাশিয়ার সহায়তা চাইবেন না বলে জানিয়েছেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।