রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানি জাতির সাহস, বীরত্ব ও দৃঢ়তা বিশ্ববাসীকে বিস্মিত করেছে। মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের ২৩তম বার্ষিক সভায় তিনি বলেন, বিশ্ব ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশটির জনগণের প্রতিরোধে হতবাক হয়েছে।
পুতিনের মতে, ইরানের প্রশাসন, সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দক্ষ নেতৃত্বের শক্তিশালী পরিসর রয়েছে। তিনি বলেন, এসব নেতার অনেকেই দেশের স্বার্থে আত্মত্যাগে প্রস্তুত। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি হত্যাকাণ্ডকে তিনি ‘বিরাট ভুল’ আখ্যা দেন এবং বলেন, লারিজানি সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী ছিলেন।
পুতিন জানান, একপর্যায়ে ইরান রাশিয়ার প্রস্তাব অনুযায়ী সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরে সম্মত হয়েছিল, তবে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর হওয়ায় আলোচনা জটিল হয়। ইরানের ভূখণ্ডে যৌথ রাশিয়া-ইরান উদ্যোগে ইউরেনিয়াম ব্যবস্থাপনার প্রস্তাব এখনো বহাল রয়েছে। তিনি হরমুজ প্রণালি পুনরায় খোলা ও ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা প্রকাশ করে বলেন, ইরানের সার্বভৌমত্ব সম্মান রেখে রাশিয়া মধ্যস্থতা ও সহযোগিতায় প্রস্তুত।
ইরানের দৃঢ়তার প্রশংসা করে সংকটে মধ্যস্থতায় প্রস্তুতির কথা বললেন পুতিন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।