ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনসের চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রক্টর এ বহিষ্কারাদেশ দেন। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
সাময়িকভাবে বহিষ্কৃত মো. রায়হান খান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিজয় একাত্তর হলের আবাসিক সংযুক্ত শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভার সবুজবাগ এলাকায় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার এবং মো. আমজাদ হোসেন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও তথ্য-উপাত্তের ভিত্তিতে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
ককটেল বিস্ফোরণ ঘটনায় অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন ঢাবির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।