Web Analytics

উত্তরার জুলাই আন্দোলনকে কেন্দ্র করে করা হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মো. আফজাল নাছেরকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আফজাল নাছেরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং তার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছিল। তদন্তের স্বার্থে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়। এর আগে ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একাধিক মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেওয়া মাহমুদুল হাসানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার পরিবার উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করে।

23 Apr 26 1NOJOR.COM

উত্তরার হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছেরের চার দিনের রিমান্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।