Web Analytics

চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী মোসা. ইসমাত আরা বেগমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ ২০২৬) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দুদকের উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান তাদের আয়কর নথি জব্দের জন্য পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, দিদারুল আলমের বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৩০৭ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৯৪৮ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী ইসমাত আরা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাদের ২০২৪–২৫ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ড জব্দ করা প্রয়োজন বলে দুদক জানায়।

শুনানি শেষে আদালত আয়কর নথি জব্দের আদেশ দেন।

03 Mar 26 1NOJOR.COM

দুদকের মামলায় দিদারুল আলম ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।