Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত অভিযান চালানো হয়। এর আগে শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ অভিযান শুরু করে।

গ্রেপ্তারকৃতরা হলেন জীবন (৩৪), মো. আলম (৩০), মো. সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫) ও জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। পুলিশের তথ্যমতে, জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ওই ওয়ার্ডের সদস্য। মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মিছিলের তথ্য সংগ্রহের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

07 Jun 26 1NOJOR.COM

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।