Web Analytics

গুম ও হত্যা-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বিষয়টি নিশ্চিত করেন। বিটিভি ও প্রসিকিউশনের পেইজ থেকে এই সম্প্রচার করা হবে বলে তিনি জানান।

তামীম বলেন, বিচারকাজ যে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে, তা দেশবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২২ নভেম্বর জিয়াউলের সাফাই সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং যুক্তিতর্কের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়। ১৯ নভেম্বর তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

প্রসিকিউশন তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। এর মধ্যে ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সময়ে বরগুনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যা এবং সুন্দরবনের বিভিন্ন এলাকায় আরও ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনাল-১ গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

23 Nov 26 1NOJOR.COM

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।