Web Analytics

ইসরাইলের কাছ থেকে তিনটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের চুক্তি করতে যাচ্ছে গ্রিস। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, প্রায় তিন বছর আলোচনার পর তেল আবিবে গ্রিসের একটি প্রতিনিধিদল ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে সই করবে। নতুন ব্যবস্থা গ্রিসের পরিকল্পিত বহুস্তরীয় অ্যাকিলিস শিল্ড প্রতিরক্ষা নেটওয়ার্কের অংশ হবে।

চুক্তির আওতায় ডেভিড’স স্লিং, স্পাইডার ও বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। ইসরাইলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল ডেভিড’স স্লিং সরবরাহ করবে, যা ব্যালিস্টিকসহ ভারী ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ব্যবহৃত হয়। ড্রোন ও অন্যান্য আকাশপথের হুমকি প্রতিহত করতে প্রতিষ্ঠানটি মোবাইল স্পাইডার ব্যবস্থাও দেবে। ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সরবরাহ করবে বারাক এমএক্স, যা বিমান ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।

প্রকল্পের অধীনে গ্রিসজুড়ে সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। রাডার ও সেন্সরের তথ্য বিশ্লেষণ, হুমকি শনাক্ত এবং প্রতিরক্ষা ব্যবস্থা বাছাইয়ে এআই ব্যবহার করা হবে। গ্রিক দ্বীপগুলোতে স্পাইডার ব্যাটারি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। প্রায় ৭০০ মিলিয়ন ইউরোর কাজ গ্রিক প্রতিরক্ষা কোম্পানিগুলো পাবে এবং অন্তত ২৫ শতাংশ কাজ ১২টি গ্রিক কোম্পানিকে দেওয়ার কথা রয়েছে। প্রায় ৩ দশমিক ১ বিলিয়ন ইউরোর প্রকল্পটি তিন ধাপে ৩৫ মাসে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

03 Sep 26 1NOJOR.COM

অ্যাকিলিস শিল্ডে যুক্ত করতে ইসরাইলি তিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে গ্রিস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।