Web Analytics

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রতিটি শিল্পকারখানা সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবিকা ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। শনিবার পঞ্চগড় সুগার মিলস লিমিটেড পরিদর্শন ও আখচাষিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি মিল সচল থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয়, সরকারের রাজস্ব আয় বাড়ে এবং স্থানীয় অর্থনীতি সচল থাকে। তিনি জানান, সরকারের লক্ষ্য দেশের সব বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা। বর্তমানে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ রয়েছে এবং বেশ কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পঞ্চগড় সুগার মিলের অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যাপক সংস্কার প্রয়োজন। এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্ভাব্য সব দিক পর্যালোচনা করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য, শিল্প সচিব, বিসিক চেয়ারম্যান, জেলা প্রশাসক, আখচাষি প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

09 May 26 1NOJOR.COM

পঞ্চগড়ে কর্মসংস্থান ও অর্থনীতি সচল রাখতে বন্ধ মিল পুনরায় চালুর আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।