বড় অঙ্কের মূল্যছাড়ে ইরাকের অপরিশোধিত তেল কিনতে চীন ও ভারতের কয়েকটি তেল শোধনাগার হরমুজ প্রণালি হয়ে জাহাজ খুঁজছে। রয়টার্সকে শিপিং খাতসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে তারা ইরাকের বসরা অয়েল টার্মিনাল থেকে তেল তোলার জন্য জাহাজ খুঁজছে। তবে প্রণালির নিরাপত্তা ঝুঁকির কারণে এখনো কোনো জাহাজ ভাড়ার চুক্তি চূড়ান্ত হয়নি।
আগস্টে সরবরাহের জন্য ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান সোমো বসরা হেভি ও বসরা মিডিয়াম গ্রেডের অপরিশোধিত তেলে প্রতি ব্যারেলে প্রায় ৩০ ডলার পর্যন্ত ছাড় দিচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে। এই মূল্যছাড়ই চীন ও ভারতের শোধনাগারগুলোর আগ্রহের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকায় জাহাজমালিকেরা সেখানে জাহাজ পাঠাতে অনাগ্রহী। ক্লেপলারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে প্রণালি দিয়ে মাত্র ছয়টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার বের হয়েছে, আর প্রবেশ করেছে ২১টি জাহাজ; যার বেশির ভাগ ইরানের জলপথ ব্যবহার করেছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধ শুরুর সময় ইরান প্রণালি বন্ধ করে দেয়; এর আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এ পথ ব্যবহার করত।
হরমুজ নিরাপত্তাঝুঁকির মধ্যে ছাড়ে ইরাকি তেল কিনতে জাহাজ খুঁজছে চীন ও ভারতের শোধনাগার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।