Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের ধনী-গরিবের বৈষম্য কমিয়ে মানুষের দুঃখ-দুর্দশা দূর করে একটি সুষম সমাজ গড়াই তাঁর লক্ষ্য। শনিবার নরসিংদীর আমদিয়া পাকুরিয়া স্কুলমাঠে খান ফাউন্ডেশন আয়োজিত তাঁর মা মরহুমা খোরশেদা বানুর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

নারী সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেই অধিকার নিজেরাই আদায় করতে হবে। নিজের পারিবারিক পটভূমি তুলে ধরে তিনি জানান, তাঁর পরিবারও সাধারণ মানুষের মতোই সাধারণ। অনুষ্ঠানে খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকার মরহুমা খোরশেদা বানুর সমাজসেবামূলক অবদানের কথা স্মরণ করেন। ১৯৯৩ সাল থেকে ফাউন্ডেশনটি পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে এবং এ বছর প্রায় ১৪ কোটি টাকার গ্রামীণ ঋণ বিতরণ করেছে।

ড. মঈন খান দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং বরাদ্দকৃত অর্থ শিক্ষার মানোন্নয়নে ব্যবহার করতে হবে।

13 Jul 26 1NOJOR.COM

সুষম সমাজ ও শিক্ষায় দলীয় প্রভাবমুক্তির আহ্বান ড. মঈন খানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।