Web Analytics

গবেষণা, উদ্ভাবন ও জাতীয় উন্নয়নকে কেন্দ্র করে বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার, বলেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গবেষণায় অর্থায়ন, শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণ, আন্তর্জাতিকীকরণ এবং শিল্প খাতের সঙ্গে সহযোগিতা বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয়; নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং দেশের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে। গবেষণার ফল প্রকাশনায় সীমিত না রেখে প্রযুক্তি, পণ্য ও সেবায় রূপান্তর এবং নীতিনির্ধারণে ব্যবহারের কথা বলেন তিনি। শিক্ষকদের গবেষণা প্রকল্পে বরাদ্দ দুই লাখ ৬০ হাজার থেকে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। স্নাতকোত্তর শিক্ষার্থীরাও গবেষণা প্রকল্প, মনোগ্রাম বা অ্যাসাইনমেন্টের জন্য সরাসরি অর্থের আবেদন করতে পারবেন।

পিএইচডি গবেষকদের বৃত্তি ১৫ থেকে ১০০ করা হয়েছে এবং আগামী বছর তা ৫০০ করার পরিকল্পনা রয়েছে। প্রথম উচ্চশিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় ১৫০ কোটি টাকা, আন্তর্জাতিক কার্যক্রমে প্রায় ৩০ কোটি টাকা এবং উদ্ভাবনে ৫০০ কোটি টাকার তহবিল দেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিল্প-সহযোগিতা ইউনিট গঠনের পরিকল্পনাও রয়েছে।

15 Sep 26 1NOJOR.COM

গবেষণা তহবিল, বৃত্তি ও বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা সরকারের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।