Web Analytics

পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা জানিয়েছেন, ঈদের সময় লাল মাংস পরিমিত পরিমাণে খেলে স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গরু, খাসি, মহিষ ও ভেড়ার মাংসে প্রোটিন, আয়রন, জিংক, কপার, ভিটামিন বি-১২ ও সেলেনিয়ামসহ গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে। তবে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত গ্রহণ শরীরে স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্টেরল ও প্রোটিনের চাপ বাড়িয়ে হজমে সমস্যা ও অন্যান্য জটিলতা তৈরি করতে পারে।

তিনি জানান, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সপ্তাহে ৩৫০–৫০০ গ্রাম রান্না করা লাল মাংস নিরাপদ সীমার মধ্যে। এক বেলায় ৬০–৯০ গ্রাম খাওয়া যথেষ্ট। চর্বিযুক্ত অংশ বাদ দিয়ে লিন অংশ বেছে নেওয়া, কম তেলে রান্না করা এবং সিদ্ধ, স্টু বা গ্রিল পদ্ধতি ব্যবহার করা স্বাস্থ্যসম্মত। মাংসের সঙ্গে সবজি, সালাদ ও আঁশযুক্ত খাবার রাখলে হজম সহজ হয় ও পুষ্টির ভারসাম্য বজায় থাকে।

যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্থূলতা বা কিডনি সমস্যা আছে, তাদের ক্ষেত্রে লাল মাংস গ্রহণ আরও নিয়ন্ত্রিত হওয়া উচিত। প্রসেসড মাংস এড়িয়ে শাকসবজি, ফল ও গোটা শস্যসহ ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

24 May 26 1NOJOR.COM

ঈদে পরিমিত লাল মাংস খাওয়ার পরামর্শ দিলেন পুষ্টিবিদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।