Web Analytics

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ছাড়া বাকি চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন— জাতীয় পার্টির কাজী মশিউর রহমান (২,৩৬০ ভোট), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রউফ আকন্দ (১,৫৫২ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (১,৩৭৩ ভোট) এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আতোয়ারুল ইসলাম নান্নু (৩৬৮ ভোট)।

গোবিন্দগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৬৮ হাজার ৩৭৪ জন। মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৯২ হাজার ৫৯৬, বৈধ ভোট ২ লাখ ৮৫ হাজার ৫০৫ এবং বাতিল ভোট ৭ হাজার ৯১। ভোটদানের হার ছিল ৬২.৯৪ শতাংশ। নির্বাচনের ফলাফলে দেখা যায়, প্রধান দুই প্রার্থীর বাইরে অন্যরা উল্লেখযোগ্য ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

15 Feb 26 1NOJOR.COM

গাইবান্ধা-৪ আসনে বিএনপি-জামায়াত ছাড়া চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।