Web Analytics

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রোভার গবেষণা ও উদ্ভাবনী দল টিম অগ্রদূত আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে। তারা Anatolian Rover Challenge 2026 (ARC 2026)-এ অংশ নিয়ে বিশ্বব্যাপী ১৩তম স্থান অর্জন করেছে এবং ডিজাইন ক্যাটাগরিতে ৫০-এর মধ্যে ৪৮ দশমিক ৫৯ নম্বর পেয়ে অন্যতম সেরা স্কোর করেছে। প্রতিযোগিতার মূল পর্ব আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তুরস্কের আঙ্কারায় অবস্থিত Middle East Technical University (METU) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রোভার দল অংশ নেবে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত টিম অগ্রদূত দেশ-বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ রোভার ও স্পেস রোবোটিক্স প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। তারা ২০১৮ সালের Indian Rover Challenge-এ এশিয়ায় ষষ্ঠ, ২০১৯ সালের European Rover Challenge-এ বিশ্বে ২৭তম এবং ২০২৩ সালের International Rover Design Challenge-এ বিশ্বে ১১তম ও বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে।

প্রতিযোগিতার পাশাপাশি দলটি ২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি বোম্ব ডিসপোজাল রোবট তৈরি করে। উন্নত অটোনোমাস রোভার প্রযুক্তি বিকাশ ও তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনে অনুপ্রাণিত করাই তাদের মূল লক্ষ্য।

22 May 26 1NOJOR.COM

অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জ ২০২৬-এ বিশ্বে ১৩তম স্থান অর্জন রুয়েটের টিম অগ্রদূতের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।