প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধন করেছেন। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যের এই আয়োজনে তিনি দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত মেলাটির লক্ষ্য দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের টেকসই অংশীদারিত্ব গড়ে তোলা। সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, এসএমই এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা এতে অংশ নিয়েছেন।
প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতে এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, নীতি সহায়তা, প্রাথমিক তহবিল ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে তৃণমূলের বহু প্রযুক্তি ও ধারণা বাস্তবায়িত হয় না। প্রদর্শনীর লক্ষ্য প্রশাসনিক ও আর্থিক বাধা দূর করা, মেধাস্বত্ব সংরক্ষণ এবং বাণিজ্যিক সম্প্রসারণে সহায়তা করা। রোববার স্বাস্থ্য উদ্ভাবন নিয়ে আন্তর্জাতিক সেশন হবে।
ঢাকায় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।