Web Analytics

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই অবস্থান জানান বলে মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে। যুবরাজ বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় মতবিরোধ সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত এবং সংঘাতের পরিবর্তে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিতে হবে।

ইরানি গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি যুবরাজকে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধ এড়াতে সহায়ক যে কোনো প্রক্রিয়াকে তেহরান স্বাগত জানায়। এর আগে সংযুক্ত আরব আমিরাতও একই অবস্থান জানিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, একটি সামরিক আর্মাডা ইরানের দিকে অগ্রসর হয়েছে, যদিও তিনি আশা প্রকাশ করেন সেটি ব্যবহার করতে হবে না।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরানে হাজারো মানুষ নিহত হয়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় দমন অভিযান বলে তারা উল্লেখ করেছে। ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

28 Jan 26 1NOJOR.COM

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে আকাশসীমা ব্যবহারে নিষেধ সৌদি আরবের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।