Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে ওয়াশিংটনের ব্যর্থতার দলিল হিসেবে অভিহিত করেছেন। চুক্তি স্বাক্ষরের পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণ এই চুক্তি দেখবে এবং বিচার করবে।

গালিবাফ বলেন, ইরান শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং রণক্ষেত্রের বিজয়ই এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে। তার মতে, বর্তমান আলোচনার ভিত্তি হলো বিজয়ের পতাকা, যা পূর্ববর্তী সময়ের আলোচনার থেকে একে আলাদা করেছে।

তিনি আরও বলেন, বিজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া প্রতিটি যুদ্ধকে আইনি ও রাজনৈতিক দলিলে রূপান্তরিত করতে হবে, নচেৎ সেই বিজয় কোনো সুফল বয়ে আনবে না।

18 Jun 26 1NOJOR.COM

গালিবাফ বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ওয়াশিংটনের ব্যর্থতার দলিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।