Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চবি শাখা। শুক্রবার অনুষ্ঠিত এই মাহফিলের পর সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাখা অর্থ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন চাকসু ভিপি ও শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শরীফ উদ্দিন পাটোয়ারী দারসুল কুরআন পেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, রমজান তাকওয়া অর্জনের শিক্ষা দেয় এবং কুরআনের আলো সমাজের অন্ধকার দূর করতে পারে। তিনি হযরত ওমর (রা.)-এর একটি দৃষ্টান্ত উল্লেখ করে আল্লাহভীতির সঙ্গে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে ইব্রাহিম হোসেন রনি সমাজে নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনার আহ্বান জানান এবং ধর্ষণ, চুরি, মারামারি ও সংঘাতের মতো অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দোয়া মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

28 Feb 26 1NOJOR.COM

চবি শাখা ছাত্রশিবিরের আয়োজনে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর ইফতার মাহফিল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।