Web Analytics

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বছরের শীতলতম মাসেও দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। মঙ্গলবার টেকনাফে সর্বোচ্চ ৩১ দশমিক ৪ ডিগ্রি এবং ঢাকায় ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা এ পরিস্থিতিকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন।

আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, বায়ুদূষণ ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন অস্বাভাবিক উষ্ণতা দেখা দিচ্ছে। ড. ওমর ফারুক বলেন, কয়েক দিন আগে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বাংলাদেশসহ আশপাশের দেশগুলোতে হঠাৎ তাপমাত্রা বেড়ে গেছে। বর্তমানে দেশে কোথাও শৈত্যপ্রবাহ নেই এবং তাপমাত্রা কমারও তেমন কোনো লক্ষণ নেই।

সিনিয়র আবহাওয়াবিদ এসএম কামরুল হাসান জানান, গত তিন বছর ধরে বিশ্বের গড় তাপমাত্রা বাড়ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ছিল ৭৩ বছরের মধ্যে সবচেয়ে কম, যা অস্বাভাবিক আবহাওয়ার ইঙ্গিত দেয়।

21 Jan 26 1NOJOR.COM

বছরের শীতলতম মাসেও স্বাভাবিকের চেয়ে ৪–৫ ডিগ্রি বেশি তাপমাত্রা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।