Web Analytics

হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ সেখানে এসব সরঞ্জাম পাঠানো হতে পারে। বৃহস্পতিবার রাতে সরকারি ও সামরিক সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়। সম্ভাব্য মোতায়েনের জন্য আইনসভার অনুমোদন নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে সরকার।

সরকারের বিবেচনায় তিন ধরনের সামরিক সহায়তা রয়েছে। এগুলো হলো একটি সামুদ্রিক টহল বিমান, একটি রসদ সরবরাহকারী জাহাজ অথবা মাইন শনাক্ত ও অপসারণকারী একটি ইউনিট। সহায়তার ধরন ও পরিসর নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস জানিয়েছে, হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে সিউল আলোচনা করছে বলে তারা জানায়। ব্লু হাউসের মতে, সরকার মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে—এমন খবর তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

04 Sep 26 1NOJOR.COM

হরমুজে নৌযান চলাচল নিশ্চিত করতে সামরিক সহায়তা বিবেচনায় সিউল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।