Web Analytics

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ শিক্ষকদের উপযুক্ত সামাজিক ও আর্থিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরে শহীদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গণে প্রয়াত প্রধান শিক্ষক শ্রী আশুতোষ চক্রবর্তীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, শিক্ষকরা জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলেন। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত নেতৃত্ব ও নৈতিকতার ভিত্তি নির্মাণে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের যথাযথ সম্মান ও সঠিক মূল্যায়ন না হলে মেধাভিত্তিক, নীতিবান ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি শিক্ষকদের দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ, সামাজিক সুরক্ষা এবং সঠিক আর্থিক মূল্যায়নের প্রয়োজনীয়তার কথা বলেন। আশুতোষ চক্রবর্তীর শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে অবদানের কথাও তুলে ধরেন তিনি। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সভায় সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয়রা অংশ নেন। আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি নেতা ও বিদ্যালয়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।

26 Sep 26 1NOJOR.COM

শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও ন্যায্য আর্থিক মূল্যায়নের আহ্বান আসলাম চৌধুরীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।