Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ভাসমান হাসপাতাল পাঠানোর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস ফ্রেডরিক নিলসেন জানান, তাদের এমন হাসপাতালের প্রয়োজন নেই। তিনি বলেন, গ্রিনল্যান্ডে নাগরিকদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং সামাজিক মাধ্যমে মন্তব্য করার পরিবর্তে সরাসরি আলোচনার আহ্বান জানান।

শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে কাজ করে তিনি গ্রিনল্যান্ডে একটি বড় হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন, যাতে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়া মানুষদের সেবা দেওয়া যায়। ট্রাম্পের দাবি অনুযায়ী, জাহাজটি ইতিমধ্যে রওনা দিয়েছে।

ন্যাটো মিত্র ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবে শক্তিশালী সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে চাপের মধ্যে রয়েছে। ট্রাম্পের খনিজসমৃদ্ধ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ এই টানাপোড়েন আরও বাড়িয়েছে।

23 Feb 26 1NOJOR.COM

জনস্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী উল্লেখ করে ট্রাম্পের হাসপাতাল প্রস্তাব প্রত্যাখ্যান গ্রিনল্যান্ডের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।