Web Analytics

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক ড. মীর জাহিদা নাজনীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মীর জাহিদা নাজনীন নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেই ওএসডি হিসেবে দায়িত্ব পালন করবেন। আদেশে তাঁর বর্তমান পদ হিসেবে অধিদপ্তরের পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুসারে তাঁকে ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। অবমুক্তি ও যোগদানের প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে পিডিএসের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে।

12 Nov 26 1NOJOR.COM

মাউশির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মীর জাহিদা নাজনীনকে ওএসডি পদায়ন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।