Web Analytics

বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের মধ্যে সোমবার সৌদি স্থানীয় সময় সকাল ১১টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষ হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারে ঐকমত্য প্রকাশ করে। আশা করা হচ্ছে, এ বৈঠকের ফলে বাংলাদেশিদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি আসবে।

ধর্মমন্ত্রী বৈঠকে সৌদি আরবের হজ ব্যবস্থাপনায় অগ্রগতি ও প্রযুক্তির ব্যবহারকে প্রশংসা করেন এবং সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে এবং ধর্মীয় ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ধর্মমন্ত্রী বাংলাদেশের হজযাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি মন্ত্রীর হাতে তুলে দেন এবং উভয়পক্ষ সৌজন্য উপহার বিনিময় করেন।

31 Mar 26 1NOJOR.COM

হজ ও উমরাহ সেবায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-সৌদি আরবের ঐকমত্য

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।