বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক শুক্রবারের জুমার খুতবায় ‘ধর্ম যার যার’ কথাটির ব্যাখ্যা করেন। সমসাময়িক ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও ঈমানের মৌলিক বিশ্বাস নিয়ে আলোচনায় তিনি বলেন, কাউকে জোরপূর্বক মুসলমান বানানো যাবে না—এ অর্থে কথাটি ইসলামি শরিয়াহর মূলনীতির সঙ্গে সংগতিপূর্ণ ও সঠিক।
তবে তিনি বলেন, ইসলাম যেমন সত্য ধর্ম, তেমনি হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, ইহুদি ও খ্রিস্টধর্মও সমানভাবে সত্য ও সঠিক—এমন অর্থ করলে তা একজন মুমিনের ঈমানের জন্য বিধ্বংসী। তিনি সতর্ক করে বলেন, সবগুলোকে সত্য ও সঠিক হিসেবে সমর্থন করতে চাইলে ব্যক্তির নিজের ঈমান আর থাকবে না।
খতিব শিরকের পরিণতির কথাও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, তওবা ছাড়া শিরকের অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন না এবং তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ঈমানের ওপর থাকলে অন্য পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু তওবা ছাড়া শিরকের ক্ষমা নেই। তিনি মুসলমানদের তাওহিদ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র ওপর দৃঢ় থেকে শিরকের সব পথ এড়িয়ে চলার আহ্বান জানান।
ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা দিয়ে তাওহিদে অবিচল থাকার আহ্বান বায়তুল মোকাররম খতিবের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।