ইসরাইল দাবি করেছে যে, দক্ষিণ লেবাননে একাধিক হামলায় তারা হিজবুল্লাহর ৯০ সদস্যকে হত্যা করেছে। ইসরাইলি সেনাবাহিনীর মতে, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী। দেশটির বিমানবাহিনী রাতভর হামলা চালিয়ে হিজবুল্লাহর কিছু অবকাঠামো ধ্বংস করেছে।
মার্চের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরানের সমর্থনে হিজবুল্লাহ একটি রকেট হামলা চালায়। এরপর থেকে ইসরাইল রাজধানী বৈরুতসহ লেবাননজুড়ে হামলা চালিয়ে আসছে এবং তাদের আগ্রাসন আরও বাড়িয়েছে।
ইসরাইলের সর্বশেষ আগ্রাসনে প্রায় ১২ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে লেবানন ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণ লেবাননে হামলায় ৯০ হিজবুল্লাহ সদস্য হত্যার দাবি ইসরাইলের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।