ইরান-সমর্থিত হুথি বাহিনীর ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরব রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ বা এফআইআই সম্মেলন স্থগিত করেছে। ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় সম্মেলনটির দশম আসর হওয়ার কথা ছিল। আয়োজকেরা মঙ্গলবার জানান, এটি আগামী বছর অনুষ্ঠিত হবে এবং নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
তেলনির্ভরতা কমিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তির মতো খাতে বিনিয়োগ বাড়ানোর সৌদি পরিকল্পনা তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ এফআইআই। বিদেশি বিনিয়োগ আকর্ষণেও সম্মেলনটির ভূমিকা রয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের দাভোস সম্মেলনের আদলে এটিকে অনানুষ্ঠানিকভাবে ‘মরুভূমির দাভোস’ বলা হয়। এবারের আয়োজনে রুথ পোরাট, ডেভিড সলোমন ও লরেন্স ফিঙ্কের অংশ নেওয়ার কথা ছিল।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়বদ্ধতা থেকেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুথিদের হামলায় সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, বেসামরিক স্থাপনা ও রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হয়েছেন; বিভিন্ন দপ্তরের কর্মীদের দূর থেকে কাজের নির্দেশও দেওয়া হয়েছে।
হুথি হামলার মধ্যে সৌদি আরবের রিয়াদ বিনিয়োগ সম্মেলন আগামী বছর পর্যন্ত স্থগিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।