Web Analytics

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ বলেছেন, দেশের ৭০ ভাগ মানুষ কৃষিনির্ভর এবং কৃষি খাত উন্নত হলে অর্থনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হবে। শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি, খাদ্য ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমান সরকার কৃষিবান্ধব এবং জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বেশিরভাগ প্রতিশ্রুতি কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ছিল উল্লেখ করে নবনিযুক্ত মন্ত্রী বলেন, এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে কৃষকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানে সরকারের অঙ্গীকার অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

সভায় বক্তারা কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং মাঠপর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

20 Feb 26 1NOJOR.COM

কৃষি উন্নয়নেই দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে বলে জানালেন কৃষিমন্ত্রী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।