Web Analytics

ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মানববন্ধনের পর ঢাকায় ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ পাল্টা কর্মসূচি পালন করে। এ সময় তারা ব্যবসায়ী এস আলমকে গ্রেপ্তার, পাচারকৃত অর্থ ফেরত এবং ব্যাংক রেজুল্যুশন আইনের নতুন ধারা বাতিলসহ পাঁচ দফা দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধ ও কালো আইন বাতিলের দাবিতে ব্যানার প্রদর্শন করেন।

ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি নুরুন নবি মানিক পাঁচ দফা দাবি উপস্থাপন করে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে ছিল এস আলম ও অন্যান্য ব্যাংক লুটেরাদের গ্রেপ্তার, দেশীয় সম্পদ বাজেয়াপ্ত, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত, ব্যাংক রেজুল্যুশন আইনের ১৮/ক ধারা বাতিল এবং ব্যাংকের প্রকৃত মালিকদের হাতে মালিকানা ফেরত দেওয়া। তারা সতর্ক করেন, অবৈধ বাহিনীকে ব্যাংকে প্রবেশের সুযোগ দিলে তা বরদাশত করা হবে না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে।

19 Apr 26 1NOJOR.COM

ঢাকায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে এস আলমের গ্রেপ্তার ও অর্থ ফেরতের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।