Web Analytics

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেছেন, যা আগের বছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৭ হাজার ৬০৭ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি বলেন, এই কর্মসূচির লক্ষ্য হলো নাগরিকদের জীবনচক্রভিত্তিক সুরক্ষা নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাস করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ত্বরান্বিত করা।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের প্রধান নারী মাসে আড়াই হাজার টাকা ভাতা পাবেন। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে এই কার্ড প্রদান এবং এর জন্য সাড়ে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ এবং উপকারভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া দুরারোগ্য ব্যাধির সহায়তা, সিনিয়র নাগরিকদের যাতায়াত সুবিধা, মুক্তিযোদ্ধা ও জুলাই গণভ্যুত্থান সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য ভাতা ও আবাসন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

12 Jun 26 1NOJOR.COM

২০২৬–২৭ বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকার প্রস্তাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।