Web Analytics

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশকে দুর্বল করার একটি পরিকল্পিত কৌশলের অংশ হিসেবে ভারত আবারও সীমান্তে পুশইনের চেষ্টা শুরু করেছে। তামিলনাড়ুর সালেম জেলার একটি বিশেষ ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর নামে ভারত সরকার সম্প্রতি যে পদক্ষেপ নিয়েছে, তা এই কৌশলেরই অংশ বলে উল্লেখ করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে গিয়ে হরিদাসপুর স্থল সীমান্তে বিএসএফের মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ছয় নারী রয়েছেন। সালেম আর্মড রিজার্ভের ডেপুটি সুপারিনটেনডেন্ট শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের সশস্ত্র পুলিশ দল তাদের তত্ত্বাবধান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, আত্তুর ডিটেনশন ক্যাম্পে এখনো ১৩০ জনের বেশি বিদেশি নাগরিক আটক রয়েছেন, যাদের মধ্যে অনেকের মামলা বিচারাধীন।

বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিকভাবে এ ধরনের পুশইন ঘটনার মাধ্যমে দিল্লি সীমান্তে চাপ ও অস্থিরতা বজায় রেখে বাংলাদেশকে রাজনৈতিক ও সামাজিকভাবে দুর্বল করার কৌশল নিচ্ছে।

05 Jul 26 1NOJOR.COM

ভারতের পুশইন কৌশলে বাংলাদেশ সীমান্তে অস্থিরতা বজায় রাখার অভিযোগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।