Web Analytics

গ্রামীণ কমিউনিকেশনস এবং জাপানের উইক কো লিমিটেড যৌথভাবে ‘স্পার্ক’ নামে একটি ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিদের প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নই এই উদ্যোগের লক্ষ্য। সোশ্যাল বিজনেস ডে-এর দ্বিতীয় দিনের আয়োজনে এ উপলক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা সোমবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমঝোতা স্মারকে সই করেন উইক কো লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস, আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, লামিয়া মোরশেদ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত করা হবে। এটি দক্ষতাভিত্তিক আয়, ফ্রিল্যান্সিং, কর্মসংস্থান ও আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে।

30 Jun 26 1NOJOR.COM

গ্রামীণ কমিউনিকেশনস ও জাপানের উইক কো যৌথভাবে বাংলাদেশিদের জন্য স্পার্ক চালু করবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।