Web Analytics

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন এবং রিয়াদ বিমানবন্দরে হামলা চালানোর দাবি করেছে। তবে এসব হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালানোর দাবি করে। জোটটি জানায়, ইরান-সমর্থিত হুথিদের হুমকির উৎসগুলো নির্মূল করার লক্ষ্যেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট আরও বলেছে, রিয়াদের দিকে যাওয়ার সময় হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর আগে হুথিরা দাহরানে রাষ্ট্রায়ত্ত আরামকো তেল কোম্পানিতে হামলা চালায়। ওই ঘটনায় একটি প্রশাসনিক ভবনে আগুন লাগলেও কেউ হতাহত হয়নি।

26 Oct 26 1NOJOR.COM

সৌদির তেল পাম্পিং স্টেশন ও রিয়াদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।