মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা বাতিলের বিষয়ে ইতিবাচক মন্তব্য করার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় উত্থান দেখা গেছে। বৃহস্পতিবার দেরিতে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী হয়। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি চুক্তি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। তার এই বক্তব্যের পরই বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক বেড়েছে ১ দশমিক ৭৫ শতাংশ এবং প্রযুক্তি খাতের নাসডাক কম্পোজিট বেড়েছে ২ দশমিক ৫৪ শতাংশ।
নিউ জার্সির চেরি লেন ইনভেস্টমেন্টসের পার্টনার রিক মেকলার বলেন, প্রশাসনের মতে এটি এমন একটি দিন যখন যুদ্ধ শেষ হতে পারে, যা বাজারকে উর্ধ্বমুখী করেছে। তবে তিনি কিছুটা সংশয় প্রকাশ করে প্রশ্ন তোলেন, এটি কি আরেকটি ভুল ইঙ্গিত, না কি সত্যিই সবকিছু শেষ হতে চলেছে। মেকলার আরও বলেন, যুদ্ধ ও মূল্যস্ফীতি, বিশেষ করে জ্বালানি খাতে এর প্রভাব, বাজারের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। তাই যদি এটি সত্যিই শেষ হয়, তবে তা বাজারের জন্য বড় ইতিবাচক দিক হবে।
ইরান হামলা বাতিলের ইঙ্গিতে ট্রাম্পের মন্তব্যে মার্কিন শেয়ারবাজারে উত্থান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।