Web Analytics

গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াতে দক্ষিণাঞ্চলের স্নায়ুযুদ্ধকালীন একটি ঘাঁটি পুনরায় চালু এবং পূর্ব উপকূলের আরেক ঘাঁটিতে উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় চুক্তিটি সই হওয়ার কথা ছিল।

নাম প্রকাশ না করার শর্তে তিনটি সূত্র জানায়, ঘাঁটি দুটি হলো নারসারসুয়াক ও মেস্টারসভিগ। ১৯৫০-এর দশকে নারসারসুয়াকে যুক্তরাষ্ট্রের ব্লুই ওয়েস্ট ওয়ান সামরিক ঘাঁটি বন্ধ হয়ে যায়; এরপর ওই এলাকার জনসংখ্যা আশঙ্কাজনক হারে কমে। মেস্টারসভিগের সামরিক স্থাপনা বর্তমানে ডেনিশ বিশেষ বাহিনীর সিরিয়াস ডগ স্লেড প্যাট্রোল ব্যবহার করছে।

চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু প্রকাশ করা হয়নি এবং সূত্রগুলো বলেছে, সইয়ের আগ পর্যন্ত এর বিস্তারিত চূড়ান্ত নয়। ডেনমার্কের মতে, আর্কটিক নিরাপত্তার দায়িত্ব শুধু যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে সীমিত না থেকে ন্যাটোর সামগ্রিক নজরদারিতে আসবে। বর্তমানে গ্রিনল্যান্ডে শুধু পিটুফিক স্পেস ঘাঁটি চালু আছে, যেখানে প্রায় ১৫০ মার্কিন সেনা কর্মরত রয়েছেন।

22 Sep 26 1NOJOR.COM

নতুন চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।