Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক কথিত নাশকতামূলক তৎপরতার প্রেক্ষাপটে সারা দেশে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে। রোববার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তারেক রহমান অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন।

বিএনপির ভাষ্য অনুযায়ী, রাজধানী ও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এর প্রতিবাদে আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর থাকার কথা রয়েছে।

বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের লং মার্চ এবং ডিসেম্বরের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বিএনপি নেতারা আওয়ামী লীগ, বিরোধী দল ও জামায়াতে ইসলামীর ডিসেম্বরের কর্মসূচিগুলোর মধ্যে সম্ভাব্য রাজনৈতিক যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলেন। ছাত্রদলের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্ক থাকতে এবং কোনো উসকানি বা নাশকতার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।

21 Sep 26 1NOJOR.COM

কথিত নাশকতার প্রেক্ষাপটে দেশজুড়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ বিএনপির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।