সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে সংঘর্ষে উপাচার্য ও প্রক্টরসহ আটজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার, যখন বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ক্যাম্পাসে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। গত বছরের ডিসেম্বর মাসে নতুন কমিটি গঠনের কথা থাকলেও তা না হওয়ায় সংগঠনের মধ্যে বিভেদ দেখা দেয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সাদা দলের সভাপতি অধ্যাপক কাজী মেহতাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহানা বেগমের নেতৃত্বে কয়েকজন শিক্ষক ভিসির অফিসে গিয়ে তাকে ‘জামায়াত ট্যাগ’ দিয়ে ক্যাম্পাস ছাড়ার চাপ দেন। বাধা দিলে ভিসি ও নিরাপত্তাকর্মীরা লাঞ্ছিত হন। পরে প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন আহাম্মদ ও অন্য শিক্ষকরা ঘটনাস্থলে গেলে পুনরায় সংঘর্ষ হয় এবং কয়েকজন আহত হন।
অধ্যাপক মোজাম্মেল হক অভিযোগ করেন, প্রশাসনিক অনিয়ম নিয়ে কথা বলায় ভিসি ও প্রক্টরের অনুসারীরা তার ওপর হামলা চালায়। উপাচার্য অধ্যাপক আলিমুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করে প্রশাসনিক পদ ফিরে পাওয়ার চেষ্টা করছে এবং তিনি ঘটনার বিচার দাবি করেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংঘর্ষে আটজন আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।