Web Analytics

বাংলা একাডেমি কবি মোহন রায়হানের ২০২৫ সালের সাহিত্য পুরস্কার স্থগিত করেছে। বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আটজন লেখকের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে ২৩ ফেব্রুয়ারি একাডেমি নয়জন বিজয়ীর নাম ঘোষণা করেছিল, যার মধ্যে মোহন রায়হানও ছিলেন।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, মোহন রায়হানের লেখা ও কবিতা নিয়ে কিছু প্রশ্ন ওঠায় তা যাচাই-বাছাইয়ের স্বার্থে পুরস্কার সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। অন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন নাসিমা আনিস, সৈয়দ আজিজুল হক, হাসান হাফিজ, আলী আহমদ, মুস্তাফা মজিদ, ইসরাইল খান, ফারসীম মান্নান মোহাম্মদী ও মঈদুল হাসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়ায় মোহন রায়হান জানান, তিনি পুরস্কারের প্রত্যাশা করেননি এবং অনুষ্ঠানের শুরুতে তার নাম ঘোষণা করা হলেও পরে তাকে ডাকা হয়নি। তিনি দাবি করেন, ৪১ বছর আগে লেখা তার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার কারণে একটি মহল তার পুরস্কার বাতিল করিয়েছে।

27 Feb 26 1NOJOR.COM

লেখা যাচাইয়ের কারণে মোহন রায়হানের সাহিত্য পুরস্কার স্থগিত করেছে বাংলা একাডেমি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।