Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে এবং মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখতে বদ্ধপরিকর। শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি জানান, আইনের শাসন ও ন্যায়বিচার তার নিজস্ব গতিতেই চলবে।

মন্ত্রী বলেন, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের শেকড় উপড়ে ফেলা হবে। তিনি আরও জানান, সরকার ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মধ্যে সাংবিধানিকভাবে দেওয়া ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

28 Feb 26 1NOJOR.COM

ধর্ষক ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা আইনমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।