Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পর্যায়ক্রমে কনস্যুলেটের কার্যক্রম বন্ধ করা হবে। কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রদেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক কার্যক্রম ও দায়িত্ব ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসে স্থানান্তরিত হবে। করাচি ও লাহোরে যুক্তরাষ্ট্রের মিশন কার্যক্রম অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা এবং সম্পদের দক্ষ ব্যবস্থাপনার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

পেশোয়ার মিশন কয়েক দশক ধরে আফগান সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তিচুক্তি আলোচনায় পাকিস্তান যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তখনই এই ঘোষণা আসে।

06 May 26 1NOJOR.COM

পেশোয়ার কনস্যুলেট বন্ধ করে ইসলামাবাদে কার্যক্রম স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।