Web Analytics

তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা কথিত শরিয়তবিরোধী ‘জীবনস্বত্ব হেবা’ আইন বাতিলের দাবি জানিয়েছেন। ‘তাহাফফুজে ফিকরে দেওবন্দ, বর্তমান প্রেক্ষাপট এবং জীবনস্বত্ব রেখে হেবা আইন’ শীর্ষক বৈঠকটি মঙ্গলবার রাজধানীর আফতাবনগর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী এবং পরিচালনা করেন সদস্যসচিব মুফতি হাফিজ উদ্দিন।

বক্তারা বলেন, মুসলিম পারিবারিক আইন ও ইসলামী মিরাসব্যবস্থার মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বা বিধান মুসলিম সমাজের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তাদের মতে, ইসলামী শরিয়তে হেবা স্বীকৃত ও গুরুত্বপূর্ণ বিধান; সম্পত্তি হস্তান্তর, দান ও উত্তরাধিকার বিষয়ে কুরআন-সুন্নাহ ও ফিকহে সুস্পষ্ট নীতিমালা রয়েছে। এসবের বিরোধী আইন ধর্মীয় অধিকার ও প্রচলিত পারিবারিক আইনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, জীবনস্বত্ব হেবা নামে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হলে যা শরিয়াহসম্মত হেবার মৌলিক শর্ত ও মালিকানার বিধান পরিবর্তন বা অকার্যকর করে, তা মেনে নেওয়া হবে না। তারা সরকারকে শীর্ষ আলেম-উলামা ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে শরিয়াহসম্মত সমাধান নিশ্চিতের আহ্বান জানান। পাশাপাশি ফিকরে দেওবন্দ ও কওমি মাদ্রাসার ঐতিহ্য সংরক্ষণ এবং দরসে নিজামির কাঠামো অক্ষুণ্ণ রেখে ইংরেজি, প্রাথমিক তথ্যপ্রযুক্তি ও সমসাময়িক বিষয় যুক্ত করার কথাও বলেন।

15 Sep 26 1NOJOR.COM

কওমি আলেমদের শরিয়তবিরোধী জীবনস্বত্ব হেবা আইন বাতিলের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।